তারেক রহমানের জন্মদিনে সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল করেছে সিলেট জেলা বিএনপি।
রোববার বাদ আছর হযরত শাহজালাল (র.) এর মাজার প্রাঙ্গনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়ে সম্মূখ সমরে যুদ্ধ করে লাল সবুজের পতাকা ও ভূখণ্ড উপহার দিয়েছিলেন। তাঁর সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে চলমান আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে ইনশাআল্লাহ।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, দেশনায়ক তারেক রহমানের জনপ্রিয়তায় ইশ্বান্বিত হয়ে সরকার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। ইনশাআল্লাহ অতি শীঘ্রই তিনি দেশে ফিরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিবেন। সাধারণ মানুষ তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায় আছে।
এসময় আরো উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপি নেতা মাহবুবুর রব চৌধুরী ফয়সল, এডভোকেট হাসান পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, শামিম আহমদ, আবুল কাশেম, এডভোকেট আল আসলাম মুমিন, দিদার ইবনে তাহের লস্কর, আর্জুন ঘোষ, মাহবুব আলম, আহাদ চৌধুরী শামিম, আক্তার হোসেন রাজু এডভোকেট মোবারক হোসেন শাহিন আলম জয়, মুজিবুর রহমান শিমুল প্রমুখ।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed