জৈন্তায় বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরের দরবস্ত ইউনিয়নের ছোটারী সেনগ্রামের একটি বিল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ৩০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার সকাল ৯টায় বিলকে কেন্দ্র করে ছোটারী সেনগ্রামের খালিক ও হানিফের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষের ঘটনায় ৩০ জন আহত হয়েছেন বলে উভয়পক্ষের দাবী। আহতদের অনেককেই জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি টিম ও দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহারের নেতৃত্বে স্থানীয় গণ্যমান্যদের সহায়তায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়। তবে বিলকে কেন্দ্র করে ছোটারী সেনগ্রামে দুই পক্ষের মধ্যে এখন ক্ষোভ বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে। উভয় পক্ষ হতে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মারামারির সংবাদ পেয়ে জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ উভয়পক্ষের আহতদের দেখতে এবং চিকিৎসার খোঁজ খবর নিতে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান।
দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয় মুরব্বীদের সহায়তায় উভয়পক্ষকে শান্ত করি। এতে বড় ধরনের সংঘর্ষের হাত থেকে এলাকাবাসী রক্ষা পায় এবং আহতদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপেপ্লক্সে প্রেরণ করি।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে দ্রুত পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে ইউপি চেয়ারম্যান ও স্থানীয় গন্যমান্যদের নিয়ে দুটিপক্ষকে নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একটি পক্ষ লিখিত অভিযোগ থানায় দিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed