ছাতকে নিখোঁজের ২৪ দিন পর বারকি শ্রমিকের লাশ উদ্ধার
ছাতক প্রতিনিধি: ছাতকে নিখোঁজের ২৪ দিন পর আবুল হোসেন (৫৫) নামের এক বারকি শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) গোয়াবিলের পাশ থেকে তাঁর গলিত লাশ উদ্ধার করা হয়।
আবুল হোসেন উপজেলার ইসলামপুর ইউনিয়নের সৈদাবাদ গ্রামের আব্দুল মনাফের পুত্র।
গত ২১ অক্টোবর ভোরে বাড়ির পাশে গোয়া বিলে মাছ ধরতে যান আবুল হোসেন। এর পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তার সন্ধানের দাবিতে এলাকায় একাধিক সভাও অনুষ্টিত হয়েছে।
এরমধ্যে নিখোঁজ আবুল হোসেনের স্ত্রী সবতুন নেছা বাদী হয়ে সুনামগঞ্জের চীপ জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ২ নভেম্বর একটি মামলা দায়ের করেন। মামলায় তার স্বামীকে নিখোঁজ করে হত্যা করার অভিযোগ দিয়েছেন তিনি।
মঙ্গলবার গোয়াবিলের পাশেই আবুল হোসেনের গলিত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করেছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed