Main Menu

মাঝ আকাশে দুই প্লেনের সংঘর্ষে নিহত ৬

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসে মাঝ আকশে দুই প্লেনের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন।

শনিবার (১২ নভেম্বর) টেক্সাসের ডালাস এক্সিকিউটিভ বিমানবন্দরে এয়ার শো চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

এনডিটিভির তথ্যমতে, প্লেন দুটির একটি বোয়িং বি-১৭ বোমারু বিমান, অন্যটি ছোট প্লেন। এয়ার শো চলাকালে আকাশে নিজের গতিপথ ধরে সোজা এগোচ্ছে বোমারু বিমানটি। কিছু দূর এগোনোর পর পাশ থেকে উড়ে আসে আরেকটি বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে আগুন ধরে নিচে পড়ে যায়।

এদিকে দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

Manual6 Ad Code

উল্লেখ্য, ১১ নভেম্বর থেকে ৩ দিনের জন্য বিমান মহড়া শুরু হয়। প্রায় ৪ থেকে ৬ হাজার মানুষ এই এয়ার শো দেখতে অংশ নেয়।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code