নরসিংদীতে সড়কদুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় জাহাঙ্গীর মিয়া (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত জাহাঙ্গীর মিয়া উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের খোলাপাড়া গ্রামের আব্দুল বাছেদ মিয়ার ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় জাহাঙ্গীর মিয়া ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেলে করে রায়পুরা থেকে কিশোরগঞ্জের ভৈরবের দিকে যাচ্ছিলেন। তিনি মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি গাড়ি তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জাহাঙ্গীর মারা যায়।
পরে সড়কে পড়ে থাকা মোটরসাইকেল এবং মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, জায়গাটি নির্জন হওয়ায় কোনো গাড়ি মোটরসাইকেলকে চাপা দিয়েছে, তা কেউ বলতে পারছে না। আমরা গাড়িটি শনাক্তের চেষ্টা চালাচ্ছি। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More



Comments are Closed