Main Menu

১৯ নভেম্বর সিলেটে গণসমাবেশ সফলে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৯ নভেম্বর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট বিএনপি’র বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে সিলেট জেলা মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ নভেম্বর) সন্ধ্যায় কুমারগাঁও তেমুখি পয়েন্ট সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে জেলা মৎস্যজীবী দলের আহবায়ক ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এ কে এম তারেক কালামের সভাপতিত্বে ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আব্দুস সালাম এবং মোহাম্মদ এনাম হোসেনের পরিচালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, যেখানে জাতীয়তাবাদী বিএনপি বিভাগীয় গণসমাবেশ ডেকেছে সেখানেই সরকার প্রতিহত করতে নানা পন্থা অবলম্বন করেছে। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। দেশের আপামোর জনতা ও দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণ তা বুঝিয়ে দিয়েছে। তিনি বলেন, আগামী ১৯ নভেম্বর সিলেটে বিভাগীয় গণসমাবেশ সফলে বিএনপির প্রত্যক নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে। যে কোন ধরনের বাধা-বিপত্তি আসুক না কেন, শান্তিপূর্নভাবে তা প্রতিহত করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাখেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক এডভোকেট ইমরান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য এডভোকেট হাসান আহমদ পাটয়ারী রিপন, সিলেট জেলার কৃষকদলের আহবায়ক ও আলহাজ্ব শহীদ আহমদ চেয়ারম্যান, জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি আজির উদ্দিন চেয়ারম্যান, সদর উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জাহেদ আহমদ।

সিলেট জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আব্দুল মালেক মেম্বারের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসনাত, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলিউর রহমান আলী, আব্দুল আহাদ রানা ও তারেক আহমদ, সদস্য আঙ্গুর আলম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ লিমন, সদর উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব সিরাজ উদ্দিন, বিশ্বনাথ উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব দিলোয়ার হুসেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল-কুরআন থেকে তেলাওয়াত করেন সদর উপজেলা বিএনপি’র ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জাহেদ আহমদ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed