১৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মঞ্জু, সম্পাদক মুরাদ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর ১৭নং ওয়ার্ড বিএনপির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মঞ্জুরুল হাসান মঞ্জু ও সাধারণ সম্পাদক মো: ফয়েজ মুরাদ এবং সাংগঠনিক সম্পাদক মো: গিয়াস মিয়া।
রোববার (৬ নভেম্বর) রাতে নগরীর নয়াসড়ক মানিকপীর রোড এলাকায় একটি কমিউনিটি সেন্টারে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলরবৃন্দের উপস্থিতিতে ভোটের মাধ্যমে ১৭নং ওয়ার্ডের সভাপতি পদে মঞ্জুরুল হাসান মঞ্জু ও সাধারণ সম্পাদক পদে মো: ফয়েজ মুরাদ এবং সাংগঠনিক সম্পাদক মো: গিয়াস মিয়াকে নির্বাচিত করা হয়।
১৭নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নুরুল মোমিন চৌধুরী খোকনের সভাপতিত্বে ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সাফেক মাহবুব এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক।
উদ্বোধকের বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী।সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির ১ম যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, এডভোকেট হাবিবুর রহমান, এমদাদ চৌধুরী, নজিবুর রহমান নজিব, ছালেহ আহমদ খসরু, সদস্য এডভোকেট আতিকুর রহমান সাবু।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবুল কালাম। বিজ্ঞপ্তি
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed