সাংবাদিক জিতেন সেনের ১৭তম মৃত্যুবার্ষিকী পালন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের প্রবীন সাংবাদিক ও বাম রাজনীতিবিদ জিতেন সেনের ১৭তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (৭ নভেম্বর) এ উপলক্ষ্যে প্রয়াত সাংবাদিক জিতেন সেনের বড় মেয়ে ইন্দ্রানী সেন শম্পা নগরীর এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেন।
জিতেন সেন ২০০৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন। তিনি ১৯৫২ সালের ১৬ই জানুয়ারি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার বিড়াট গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত বামরাজনীতি ও সাংবাদিক পেশায় জড়িত ছিলেন। ১৯৬৭ সালে মাত্র ১৫ বছর বয়সে জিতেন সেন বাম ঘরানার ছাত্র জাতি মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৬৯ সালে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন। দীর্ঘ ৩৬ বছরের সাংবাদিকতা পেশায় তিনি জাতীয় দৈনিক আওয়াজ, দৈনিক জনকণ্ঠ, ভোরের কাগজ, আজকের কাগজ, সিলেটের অধুনালুপ্ত দৈনিক জালালাবাদী, দৈনিক মানচিত্র, সাপ্তাহিক সমাচার সহ সিলেট ও ঢাকার বিভিন্ন সাপ্তাহিক পত্রিকা ও পাক্ষিক ম্যাগাজিনে কাজ করেন। এছাড়াও তিনি বিভিন্ন – সাংবাদিক সংগঠনের নেতৃত্ব প্রদান করেন।
তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করেন। মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে ব্রতী হয়ে আজীবন বিপ্লবী জিতেন সেন ৬৯ এর গণ আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ, ভূমিহীন, ক্ষেতমজুর আন্দোলন, কৃষক, শ্রমিক আন্দোলন, ৯০ এ স্বৈরাচার বিরোধী আন্দোলন ও সিলেট বিভাগ আন্দোলনসহ এদেশের সকল প্রগতিশীল আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। বিজ্ঞপ্তি
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed