Main Menu

ব্যবসায়িক দ্বন্দ্বে বিএনপি নেতা কামাল খুন, হত্যাকারী শনাক্ত

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি নেতা আ ফ ম কামালকে ব্যবসায়িক দ্বন্দ্বে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। হত্যাকারীদের গ্রেপ্তার করতে পুলিশ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে। সিসিটিভির ফুটেজ দেখে কামালের হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো মামলা দায়ের হয়নি।

সোমবার (৭ নভেম্বর) ময়নাতদন্ত শেষে লাশ পরিবারে কাছে হস্থান্তর করা হয়েছে বলে এয়ারপোর্ট থানার ওসি মাইনুল জাকির এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, রোববার (৬ নভেম্বর) রাত ৯ টার দিকে সিলেট নগরীর আম্বরখানা বড় বাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন বিএনপি নেতা আ ফ ম কামাল। তিনি সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং সিলেট জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ছিলেন। তাঁর বাসা নগরীর সুবিদবাজার এলাকায়।

এদিকে, দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আ ফ ম কামালের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের পর তার ভাই ময়নুল হক লাশ গ্রহণ করে জালালাবাদ ইউনিয়নের আলীনগর গ্রামের বাড়ির দিকে রওয়ানা দেন। সেখানেই বাদ এশা জানাযা ও দাফন সম্পন্ন হবে।

Share





Related News

Comments are Closed