Main Menu

১০৫ তম মহান রুশ বিপ্লব বাষির্কী পালন

বৈশাখী নিউজ ডেস্ক: ৭ নভেম্বর মহান রুশ বিপ্লবের ১০৫-তম বার্ষিকীতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির উদ্দোগে নগরীতে লাল পতাকা র‌্যালি বের করে।

বিকেল ৪টায় নগরীর ক্রিন ব্রীজ সংলগ্ন মুখে জমায়েত হয়ে র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার হয়ে সংগঠনের জেলা কার্যালয়ে এসে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সুরুজ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছাদেক মিয়ার পরিচালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহীন আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন; বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটি সহ-সভাপতি আবুল কালাম আজাদ সরকার, শাহপরান থানা কমিটির সভাপতি মো. খোকন আহমদ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির দপ্তর সম্পাদক রমজান আলী পটু, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট শাহপরান থানা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার সভাপতি উসমান গণি, এম সি কলেজ শাখার নেতা বদরুল আজাদ, সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আনছার আলী সহ প্রমুখ।

বক্তারা বলেন, মহান রুশ বিপ্লবের অজেয় অমর শিক্ষাকে সামনে রেখে সা¤্রাজ্যবাদী অন্যায়যুদ্ধ তথা তৃতীয় বিশ্বযুদ্ধের বিপদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে পুজিবাদী সাম্রাজ্যবাদী দেশগুলোতে সমাজতান্ত্রিক বিপ্লব এবং বাংলাদেশের মত নয়াঔপনিবেশিক-আধাসামন্তবাদী দেশগুলোতে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব জয়যুক্ত করে বিশ^ বিপ্লব তথা সমাজতন্ত্র-কমিউনিজম প্রতিষ্ঠার সুমহান লক্ষ্য আজ পৃথিবীর সকল শোষিত মানুষের মুক্তির একমাত্র পথ। বিশ্ব শ্রমিকশ্রেণি ও জনগণকে বিভ্রান্ত, বিপথগামি করতে সর্বাত্মক তৎপর রয়েছে সকল রূপের সুবিধাবাদী ও সংশোধনবাদীরা। ‘মার্কসবাদ-লেনিনবাদ ব্যর্থ, সমাজতন্ত্র ব্যর্থ এবং পুজিঁবাদ শ^াশত ও সংকট মুক্ত’ বলে পুজিঁবাদী সা¤্রাজ্যবাদী ও সকল রূপের সুবিধাবাদী-সংশোধনবাদীরা যে প্রতিবিপ্লবী প্রচারভিযান চালিয়েছিল তার বেঠিকতা প্রমাণিত হচ্ছে সমগ্র পুজিঁবাদী সা¤্রাজ্যবাদী বিশ^ব্যবস্থায় চলমান দীর্ঘস্থায়ী মন্দা ও সংকটের মধ্য দিয়ে।

সোভিয়েত ইউনিয়নের বলশেভিক পার্টির গঠন প্রক্রিয়া থেকে সকর রূপের সংশোধনবাদ-সুবিধাবাদের বিরুদ্ধে সংগ্রাম করে পার্টি গড়ে উঠেছিল। আজকে ও এদেশের সংশোধনবাদীদের তৎপরতার মূল লক্ষ্য হচ্ছে শ্রমিক শ্রেণির নেতৃত্বে, শ্রমিক শ্রেণির একনায়কত¦ ও মহান কমরেড স্ট্যালিনের অবদান অস্বিকার করে বিদ্যমান আর্থ-সামাজিক ব্যবস্থায় শান্তিপূর্ণ পথে সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে সা¤্রাজ্যবাদ ও তার দারালদের সাথে শ্রেণি সমন্বয় করে সুবিধা ভোগ করা।

নেতৃবৃন্দ আরো বলেন, ইতিহাসের অমোঘ নিয়ম ও বর্তমান কঠোর বাস্তবতায় রুশ বিপ্লব তথা সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লবের প্রাসঙ্গিকতা আরো সামনে আনছে, সামনে আনছে মার্কসবাদ-লেনিনবাদ ও সমাজতান্ত্রিক বিপ্লবী বিকল্পকে। বিপ্লবের শিক্ষাকে সামেন রেখে সকল প্রকার শোধনবাদী ও আপোসকামীদের মুখোশ উম্মেচন করে সা¤্রাজ্যবাদ ও তার দালালদের হঠিয়ে গড়ে তুলতে হবে শ্রমিক কৃষকের রাষ্ট্র ও সরকার। সাথে সাথে এগিয়ে যেতে হবে সকল প্রকার শোষণ ব্যবস্থা উচ্ছেদ করে মানুষের উপর থেকে মানুষের শোষণের অবসান ঘটাতে। তাই জাতীয় ও আন্তর্জাতিক জঠিল পরিস্তিতিতে মহান রুশ বিপ্লবের চেতনাকে ধারন করে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সা¤্রাজ্যবাদ সমান্তবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামকে বেগবান করতে হবে।

বক্তারা সাথে সাথে বলেন, বিশ্বব্যাপী বাজার দখল ও পূর্ণবন্টন নিয়ে আন্তঃসা¤্রাজ্যবাদী যুদ্ধের ধারাবাহিকতায় বিশ্বযুদ্ধের বিপদের বিরুদ্ধে জনগণের ন্যায়যুদ্ধকে অগ্রসর করার মধ্য দিয়ে শোষনের তিন পাহাড় সা¤্রাজ্যবাদ, সামন্তবাদ ও আমলা মুৎসুদ্দি পুঁজিপতি শ্রেণির উচ্ছেদের লক্ষ্যে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম গড়ে তোলতে হবে।

Share





Related News

Comments are Closed