Main Menu

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা

বৈশাখী নিউজ ডেস্ক: রংপুর সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ চলবে।

সোমবার (৭ নভেম্বর) দুপুর ২টায় নির্বাচন কমিশন অফিসে এই তফসিল ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরু ৯ ডিসেম্বর।

এ ছাড়া এদিন পাঁচটি পৌরসভাসহ বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদে সাধারণ ও শূন্য আসনের বিপরীতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভাগুলো হলো ফরিদপুরের আলফাডাঙ্গা, পঞ্চগড়ের বোদা, নাটোরের বনপাড়া, রাজশাহীর বাঘা ও দিনাজপুরের বিরল।

রংপুর সিটি করপোরেশনের আয়তন ২০৫ দশমিক ৭০ বর্গকিলোমিটার, ভোটারের সংখ্যা প্রায় তিন লাখ ৫৮ হাজার। ২০১২ সালের ২৮ জুন এ সিটি করপোরেশন গঠিত হয়। ২০১৭ সালের ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।

Share





Related News

Comments are Closed