Main Menu

জুমার বয়ানরত অবস্থায় ইমামের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক : যশোরের মনিরামপুরে জুমার বয়ানরত অবস্থায় মাওলানা আবুল কাশেম নামের এক ইমামের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে মোহনপুর জামে মসজিদে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা।

মাওলানা আবুল কাশেম কর্মজীবনে মনিরামপুর ফাজিল মাদরাসায় শিক্ষকতা ও উপজেলায় তাবলীগের একটি দল পরিচালনা করতেন।

তাবলীগ জামায়াতের সদস্য হাসান আল মামুন বলেন, কয়েকদিন ধরে হুজুর অসুস্থ ছিলেন। শুক্রবার দুপুরে নিজ এলাকার মোহনপুর জামে মসজিদে মিম্বারে বসে তিনি জুমার বয়ান করছিলেন। বয়ানে হুজুর বলছিলেন, এ মিম্বারে বসে অনেকে বয়ান করেছেন। তারা এখন বেঁচে নেই। একদিন আমিও থাকব না। এক পর্যায়ে আয়াত পড়ার পর হুজুর মেঝেতে পড়ে যান। তখন মুসল্লিরা তাকে মনিরামপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed