ধর্মপাশায় আ’লীগ-যুবলীগ মুখোমুখী, ১৪৪ ধারা জারি
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে একইদিন একই সময়ে ইউনিয়ন আওয়ামী লীগের একাংশ ও উপজেলা যুবলীগের একাংশের কর্মসূচি আহ্বান করায় শুক্রবার (৪ নভেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত রাজনৈতিক সবধরণের কর্মসূচি নিষিদ্ধ করে সেখানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় মাইকিং করে জানিয়ে দেওয়া হয়। উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ ও উপজেলা ছাত্রলীগসহ সংগঠনগুলোর ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দুই ভাগে বিভক্ত রয়েছে। উপজেলার বাশাগঞ্জ বাজারে কাল শুক্রবার বেলা ২টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের ত্রিবার্ষিক সম্মেলন ও বিকাল ৪টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের ত্রিবার্ষিক সম্মেলনের আহ্বান করা হয়। এই দুটি ইউনিয়নের সম্মেলন শান্তিপূর্ণভাবে হওয়ার জন্য সংগঠনটির নেতাকর্মীরা প্রচার প্রচারণা চালিয়ে আসছিলেন।
অপরদিকে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের একাংশের উদ্যোগে আগামী ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুব সমাবেশকে সফল করার লক্ষ্যে শুক্রবার বেলা দুইটার দিকে বাদশাগঞ্জ বাজারে এক প্রস্তুতি সভা ডাকা হয়।
এ নিয়ে আওয়ামী লীগের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আবদুল হাই তালুকদার ও যুবলীগের পক্ষে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ পৃথকভাবে গত ৩১ অক্টোবর বিষয়টি ইউএনওকে লিখিতভাবে অবগত করেন। ওই দুটি পক্ষ একই দিন একই সময় ও স্থানে পৃথক কর্মসূচি আহ্বান করার ঘোষণা দেওয়ায় সংঘর্ষ ও জানমালের নিরাপত্তার স্বার্থে উপজেলার বাদশাগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ধারা জারি করে উপজেলা প্রশাসন।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আইনসৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের সর্বরকম প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান বলেন, আওয়ামী লীগ ও যুবলীগ একইদিন একই সময়ে একই স্থানে পৃথক কর্মসূচি আহ্বান করায় সংঘর্ষ এড়াতে এবং জানমালের নিরাপত্তার কথা ভেবে শুক্রবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বাদশাগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
Related News
সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের দুই দিন পরRead More
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More



Comments are Closed