জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এমসি কলেজ শিক্ষার্থী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে টেম্পু ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে রেদোয়ান আহমদ নামে এক কলেজ ছাত্রের মৃত্যৃ হয়েছে। এ ঘটনায় আরো ৩জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাট উপজেলার অন্তর্গত সড়কের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রেদোয়ান আহমদ সিলেট এমসি কলেজের অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি জকিগঞ্জ উপজেলায়। দুর্ঘটনায় আরো আহত আরো তিনজনকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সিলেটের কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed