Main Menu

সিলেটের তিন উপজেলায় ভোটগ্রহণ শেষ, চলছে গণণা

বৈশাখী নিউজ ডেস্ক: দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিলেটের তিন উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। উপজেলাগুলো হলো, বিশ্বনাথ, ওসমানীনগর ও গোয়াইনঘাট। এর আগে বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত।

ভোটগ্রহণ শেষে এখন চলছে গণণা। ইভিএমে ভোটগ্রহণ করায় দ্রুত গণণা শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা সুত্রে জানা যায়, ২য় বারের মতো উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ৮টি ইউনিয়নের ৫৪টি ভোট কেন্দ্রে ৪৩৩টি ভোট কক্ষে মোট ১ লাখ ৪৭ হাজার ৯৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এদিকে, বিশ্বনাথ পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন জানিয়েছেন, সব কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন। সকাল থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষ হয়েছে।

নির্বাচন ঘিরে এতোদিনের নানা জল্পনা-কল্পনার অবসান ঘটতে যাচ্ছে আজ। বিশেষ করে সিলেটের বিশ্বনাথবাসী পাবেন প্রথম পৌর পিতা।

প্রথমবারের মতো নির্বাচনে ভোট উৎসব হওয়ায় বিজয়ী মেয়রসহ কাউন্সিলর প্রার্থীরা নাম লেখাবেন ইতিহাসের পাতায়। প্রবাসী অধ্যুষিত এই পৌরসভায় ৭ মেয়রপ্রার্থী কাউন্সিলর পদে ১৪ জন ও কাউন্সিলর পদে ৬০ জন প্রার্থী রয়েছেন ভোটের মাঠে। পৌর এলাকার ৩৫ হাজার ৪৭০ জন ভোটার কাকে বেছে নিচ্ছেন, তা দেখার অপেক্ষায় সবাই।

পৌরসভার স্থায়ী-অস্থায়ী ২০টি কেন্দ্রে ১জন করে প্রিজাইডিং অফিসার, ১১৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ২৩৬ জন পুলিশ, ৯ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম থাকার পাশাপাশি ২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন রিটার্নং কর্মকর্তা।

এছাড়া গোয়াইনঘাটের ২ নম্বর পশ্চিম জাফলং, ৩ নম্বর পূর্ব জাফলং, নবগঠিত ১১ নম্বর মধ্য জাফলং এবং ১২ নম্বর গোয়াইনঘাট সদর ইউনিয়ন নির্বাচনেও ভোট গ্রহণ হয়েছে।

এদিকে, মাঠে ৫ স্তরের নিরাপত্তা বলয়ে ভোট গ্রহণ হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Share





Related News

Comments are Closed