সিলেটের দুই উপজেলায় ৪ বিএনপি নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় নির্দেশ অমান্য করে সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ ও বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করায় ৪ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
মঙ্গলবার (১ নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরকৃত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ- দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকায় সিলেট জেলার ওসমানীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি মাে. গয়াস মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও মহিলা বিষয়ক সম্পাদক মুসলিমা আক্তার চৌধুরী এবং বিশ্বনাথ পৌর বিএনপির সদস্য মুমিন খান মুন্নাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed