জুয়া, পরকীয়া ও বেআইনি আটক: ৪ পুলিশ কর্মকর্তাকে শাস্তি
বৈশাখী নিউজ ডেস্ক: সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করেছেন এক কর্মকর্তা। অন্যজন জুয়া থেকে অর্থ আদায় করেছেন। আবার একজন আওয়ামী লীগ নেতাকে বেআইনিভাবে আটক করেছেন। এমন নানা অপরাধে পুলিশের অতিরিক্ত এক ডিআইজি এবং তিনজন পুলিশ সুপারকে (এসপি) দণ্ড দিয়েছেন সরকার।
অপরাধ প্রমাণিত হওয়ায় সরকারি চাকরির বিধি অনুযায়ী এ দণ্ড দেওয়া হয় তাদের। দণ্ড হিসেবে তিন পুলিশ কর্মকর্তাকে তিরস্কার এবং এক কর্মকর্তার বেতন বৃদ্ধি স্থগিত করা হয়েছে।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করেছে।
দণ্ডপ্রাপ্ত চার পুলিশ কর্মকর্তারা হলেন- পুলিশ সদর দপ্তরে (সাময়িক বরখাস্ত) সংযুক্ত অতিরিক্ত ডিআইজি (এর আগে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সাখাওয়াত হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার (ডিসি) মো. মিজানুর রহমান, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত পুলিশ সুপার (বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) কাজী মো. ফজলুল করিম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (যশোরের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার) মো. সালাউদ্দিন শিকদার।
Related News
নরসিংদীতে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর পলাশে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম মিয়া (৩৫)Read More
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৬৩Read More



Comments are Closed