Main Menu

সিলেটে চলমান পণ্যপরিবহন ধর্মঘট স্থগিত

বৈশাখী নিউজ ডেস্ক: প্রশাসনের আহ্বান প্রত্যাখ্যান করে ৪৮ ঘন্টার পণ্যপরিবহন ধর্মঘট পালন করেছে সিলেটের পণ্যপরিবহন মালিক- শ্রমিক ঐক্যপরিষদ।

এতেও দাবি না মানলে বুধবার থেকে সিলেট বিভাগজুড়ে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছিল তারা। তবে এই কর্মসূচি থেকে সরে আসার ঘোষণা দেয়া হয়েছে। এতে ধর্মঘটের খড়গ থেকে আপাতত মুক্ত সিলেটবাসী।

সিলেটের বন্ধ থাকা পাথর কোয়ারিগুলো খুলে দেয়ার দাবিতে সোমবার (৩১ অক্টোবর) ভোর থেকে টানা ৪৮ ঘন্টার পণ্যপরিবহন ধর্মঘট পালন করেছে সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

সেই হিসাবে ধর্মঘট শেষ হওয়ার কথা বুধবার ভোরের দিকে। এরপর শুরু হওয়ার কথা অনির্দিষ্টকালের ধর্মঘট। তবে সেই কঠিন পথে আপাতত আর হাঁটেননি আন্দোলনকারীরা।

তারা মঙ্গলবার (১ নভেম্বর) রাত সাড়ে ৮টায়  ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়েছেন।

কারণ হিসাবে উল্লেখ করেছেন এইচএসসি পরীক্ষার কথা।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ।

Share





Related News

Comments are Closed