দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার মোহনীয় দৃশ্য
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: হেমন্তের এই সময় নির্মল আকাশে দেখা মিলছে বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা হিমালয়। আকাশচুম্বি হিমালয় দেখে চোখ জুড়াতে অনেক পর্যটক ছুটে আসেন তেঁতুলিয়ায়। এখান থেকে খুব কাছে স্পষ্ট দেখা যায় হিমালয় পর্বত। ভৌগোলিকভাবে পাকিস্তানের গিলগিটে সিন্ধু নদী থেকে শুরু করে ভারত, তিব্বত, নেপাল, পূর্ব ভারত ও ভুটান হয়ে দক্ষিণ পূর্ব তিব্বতে ব্রহ্মপুত্র নদের দণিাঞ্চলীয় বাঁক পর্যন্ত বিপুল স্থলভাগ জুড়ে অবস্থান হিমালয় পর্বতের। সমভ‚মি থেকে সারিবদ্ধ অনুচ্চ পাহাড়ের ভিত ধরে উচ্চ থেকে আরও উচ্চে উঠে গেছে হিমালয়ের শ্রেণি আর তার অভ্রবেদী চূড়াশৃঙ্গ, যেগুলোর মধ্যে রয়েছে সুবিখ্যাত মাউন্ট এভারেস্ট (৮,৮৪৮ মিটার), মাউন্ট কে-টু (৮,৬১০ মিটার) ও কাঞ্চনজঙ্ঘা (৮৫৮৫ মিটার)।
তীব্র বাসনা থাকলেও হিমালয়ের কাছে ছুটে যাওয়ার সৌভাগ্য হয় না সবার। তবে হিমালয় দর্শনের একটা সুযোগ মিলছে দেশের মাটিতে বসেই। এবারও দেখা যাচ্ছে পবর্ত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। পঞ্চগড় থেকে দেখা মিলছে পৃথিবীর সবচেয়ে বড় পর্বতমালা হিমালয়ের। এ পবর্তমালার কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর অন্যতম পর্বতশৃঙ্ঘ। তেঁতুলিয়া ডাকবাংলোতে দাঁড়িয়ে বা আর একটু এগিয়ে বাংলাবান্ধা গিয়ে উত্তরের মেঘমুক্ত আকাশে তাকলেই চোখে পড়ে কাঞ্চনজঙ্ঘা আর হিমালয়ের মন হরণীয় দৃশ্য। সুর্যের আলো পরিবর্তনের সঙ্গে সঙ্গে কখনো সুভ্র, কখনো গোলাপি, আবার কখনো লাল রঙ ধারণ করে এ পবর্ত চ‚ড়া। সূর্য উঠার সময় ও সন্ধ্যা নামার আগে ভিন্ন রূপে কাঞ্চনজঙ্ঘার দৃশ, প্রকৃতি প্রেমি ও পর্যটকদের আকৃষ্ট করে। প্রকৃতির এ অপরূপ সৌন্দর্য দেখার জন্য ভিড় করেন দেশের নানা প্রান্ত থেকে আসা ভ্রমণপিপাসুরা। এখন চলছে হেমন্তকাল। শান্ত ও স্বচ্ছ আকাশে এমন সময়ই পঞ্চগড় জেলা শহরসহ তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন স্থান থেকে হিমালয় পাহাড় ও কাঞ্চনজঙ্ঘার দুর্লভ দৃশ্যের দেখা মিলে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed