Main Menu

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফলে প্রস্তুতি সভা অনুষ্টিত

বৈশাখী নিউজ ডেস্ক: আগামি ২০ নভেম্বর গণ সমাবেশ সফলের লক্ষে সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির এক প্রস্তুতি সভা সোমবার অনুষ্ঠিত হযয়েছে।

আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে মহানগর সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীর পরিচালনায় অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও ড. এনামুল হক চৌধুরী।

আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসেন, যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির শাহীন, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গনি আরোফিন জিল্লুর, এড হাবিবুর রহমান হাবিব, সুূদীপ রন্জন সেন বাপ্পু, এমদাদ হোসেন চৌধুরী, নজিবর রহমান নজিব, সৈয়দ মইনুদ্দিন সোহেল, ছালেহ আহমেদ খসরু, মহানগর আহবায়ক কমিটির সদস্য মাহবুব কাদির শাহি, হুমায়ূন আহমেদ মাসুক, আক্তার রশিদ চৌধুরী, নুরুল আলম সিদ্দিকি খালেদ, মাহবুব চৌধুরী, আফজাল হোসেন, শামীম মজুমদার ,মতিউল বাবী খুরশিদ, আবুল কালাম সৈয়দ সাফেক মাহবুব।

সভায় সমাবেশ সফলের লক্ষেে ১ নভেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে লিফলেট বিতরনের সিদ্ধান্ত হয়।

আগামী ৫ নভেম্বর বিকেল ৩ টায় মহানগর বিএনপির ভাতালিয়স্হ কার্যালয় প্রাঙ্গণে ২৭ টি ওয়ার্ডের আহবায়ক কমিটি ও নির্বাচিত নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

Share





Related News

Comments are Closed