Main Menu

জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে মিছিল ও আলোচনা সভা

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর শাখার কর্মসূচির অংশ হিসেবে সিলেটে সোমবার (৩১ অক্টোবর) লাল পতাকা মিছিল আলোচনা সভা ও পুর্নমিলনী অনুষ্ঠিত হয়।

সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে বিকাল ৩টায় শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়ে বিকাল সাড়ে ৩টায় লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিকাল বিকাল ৫ টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুর্নমিলনী অনুষ্ঠিত হয়।

সভায় জাসদ সিলেট জেলার সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে এবং জেলা সাধারন সম্পাদক কে. এ. কিবরিয়া চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, প্রতিষ্ঠাতা যুগ্ম-আহবায়ক, সিলেট জেলা জাসদ, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক, প্রতিষ্ঠাতা সদস্য জাসদ সিলেট জেলা শাখা, মিসেস শামীম আখতার, সদস্য- জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলী, মজির উদ্দিন আনসার, সহ-সভাপতি, সিলেট জেলা জাসদ, সৈয়দ আনসার আলী, সহ-সভাপতি, সিলেট জেলা জাসদ, জেলা জাসদ নেতা- মহি উদ্দিন আহমদ, আব্দুদ দাইয়ান, সাদিকুর রহমান, মহানগর জাসদের যুগ্ম-সাধারন সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী, জেলা জাসদ নেতা আব্দুল বাছির বাদল, মাহতাব উদ্দিন প্রমূখ।

সভার শুরুতে সকল শহীদ এবং দলের নেতা কাজী আরেফ আহমেদ, শহীদ কর্নেল আবু তাহের বীরউত্তম, শহীদ মুনির-তপন-জুয়েল, শহীদ ডা. মিলনসহ দেশের জন্য প্রাণ দেওয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা জানিয়ে নেতারা বলেন, শতাব্দির ষাটদশকে তৎকালীন ছাত্রলীগের নেতাকর্মীদের অগ্রসর চিন্তার অধিকারীরা মিলে জাসদ গড়ে তুলে ছিলেন।

জাসদের নেতা-কর্মীদের শোষিত, বঞ্চিত, নিরুপায়, অসহায় মানুষ, নারী, ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী জনগণের কণ্ঠস্বর হওয়ার এবং জাতীয় রাজনীতিতে তাদের পক্ষে ভারসাম্য তৈরি করার জন্য সাহসের সঙ্গে রাজনৈতিক তৎপরতা চালানোর আহ্বান জানান হয় আলেচনা সভা থেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজতন্ত্রের পতাকা হাতে বৈষম্য ও দুর্নীতির অবসানে লড়াইয়ের পাশাপাশি জাসদ পাকিস্তানপন্থার রাজনীতি প্রতিহত করবে।

উল্লেখ্য, ১৯৭২ সালের ৩১ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।

Share





Related News

Comments are Closed