Main Menu

সিলেটে লেগুনা গাড়ির ধাক্কায় স্কুল শিক্ষার্থী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বরে জৈন্তিয়া গেইট এলাকায় বেপরোয়া লেগুনা (ক্যারিক্যাব) গাড়ির ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

নিহত শিশু শিক্ষার্থী ইউসুফ আহমদ (৭) জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ও কানাইঘাট উপজেলার মানিকগঞ্জে বাউর ভাগপূর্ব গ্রামের সৌদিআরব প্রবাসী বুলবুল আহমেদের ছেলে। বর্তমানে জৈন্তাপুরের ঘাটেরচটি গ্রামের আবু সাইদ (পোস্ট মাস্টার) এর বাড়িতে ভাড়া থাকেন বুলবুলের পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাস্তা পারাপারের সময় জাফলংগামী লেগুনা (সিলেট ছ ১১-২২৪৬) গাড়ি ধাক্কা দিলে ইউসুফ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাঁকে মুমূর্ষু অবস্থায় সিএমএইচে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইউসুফ স্কুল শেষে তার মায়ের সঙ্গেই বাড়ি ফিরছিলো। কিন্তু রাস্তা পারাপারের সময় দ্রুতগামী লেগুনা গাড়ি কেড়ে নিলো তার প্রাণ।

এ ব্যাপারে তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মোঃ কবির জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি এবং ঘাতক লেগুনা জব্দ করি। কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share





Related News

Comments are Closed