সিলেটে পণ্য পরিবহণ ধর্মঘটের প্রথমদিন অতিবাহিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সকল পাথর কোয়ারী খুলে দেওয়ার দাবীতে ৪৮ ঘন্টার পণ্য পরিহন ধর্মঘটের প্রথম দিন ভোর ৬টা থেকে সিলেট জেলার বিভিন্ন পয়েন্ট ও উপজেলার অস্থায়ী ট্রাক স্ট্যান্ডে অবস্থান নেন পণ্য পরিবহণ মালিক-শ্রমিকরা। বিশেষ করে ভোলাগঞ্জ, জাফলং, লোভাছড়া ও বিছনাকান্দি পাথর কোয়ারী এলাকার পাথর সংশ্লিষ্ট মালিক-শ্রমিকরা আন্দোলনকারীদের সাথে একাত্নতা পোষণ করে অবস্থান ও সভা সমাবেশ করেছেন।
সোমবার (৩১ অক্টোবর) ভোর থেকে সিলেট জেলায় ৪৮ ঘণ্টার পণ্যবাহী পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। জেলার সকল পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে দুই দিনের এই ধর্মঘট ডেকেছে সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
এতেও কাজ না হলে পুরো বিভাগে অনির্দিষ্টকালের পণ্য পরিবহন ধর্মঘট শুরু হবে বলে হুশিয়ারি দিয়েছেন এই পরিবহন শ্রমিক সংগঠনে নেতৃবৃন্দ।
জানা গেছে, ধর্মঘট পালনে সোমবার সকাল থেকেই মহানগরী ও জেলার বিভিন্ন পয়েন্ট এবং রাস্তায় অবস্থান নেন পণ্য পরিবহণ মালিক-শ্রমিকরা। বিশেষ করে ভোলাগঞ্জ, জাফলং, লোভাছড়া ও বিছনাকান্দি পাথর কোয়ারি এলাকার পাথর সংশ্লিষ্ট মালিক-শ্রমিকরা আন্দোলনকারীদের সাথে একাত্মতা পোষণ করে অবস্থান নেন। পরে মিছিল ও সভা-সমাবেশ করেন তারা।
এছাড়াও ধর্মঘট চলাকালে মহানগরীর বিভিন্ন পয়েন্ট ও রাস্তায় পৃথক মিছিল-সমাবেশ করেছেন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব ও সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান মুজিব, সহসভাপতি আতিকুর রহমান আতিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজির আহমদ স্বপন, জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আব্দুল গফুর যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার, সহ সাধারন সম্পাদক মো. সোহরাব আলী, নুর আহমদ খান সাদেক, সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ মোঃ রাজ্জিক লিটু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুম্মা আব্বাস রাজু, ধর্ম বিষয়ক সম্পাদক জুবেল আহমদ, নির্বাহী সদস্য ফয়জুর রহমান জাহেদ, লেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি শরীফ আহমদ, সহ সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ, প্রচার সম্পাদক সামাদ রহমান, দফতর সম্পাদক বিলাল আহমদ, কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল, নির্বাহী সদস্য আলী আহমদ আলী, সফিক আহমদ, আব্দুল মতিন ভিআইপি, লায়েছ আহমদ ও আব্দুল জলিল প্রমুখ।
সভা-সমাবেশে বক্তারা বলেন, সিলেটে পণ্য পরিবহণ মালিক-শ্রমিকদের মানবিক আন্দোলনে সর্বস্তরের পরিবহণ মালিক শ্রমিকরা একাত্মতা পোষণ করেছেন। পাথর কোয়ারিগুলো বন্ধ থাকায় সবকিছু হারিয়ে আজ সিলেটের দশ লক্ষাধিক মানুষ মানবেতর জীবনযাপন করছেন। পাথর সংশ্লিষ্ট মানুষগুলোর পিঠ দেয়ালে লেগে যাওয়ায় আজ মালিক-শ্রমিকদের আন্দোলনে হাজার হাজার শ্রমিক শরিক হয়েছেন।
বক্তারা বলেন, সিলেটে পণ্য পরিবহণ মালিক-শ্রমিকদের মানবিক আন্দোলনে সর্বস্থরের পরিবহণ মালিক শ্রমিকরা একাত্নতা পোষণ করেছেন।
বক্তারা দশ লক্ষাধিক মানুষের দুঃখ-দুর্দশার কথা বিবেচনা করে পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed