সাংবাদিক ফতেহ ওসমানী হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: এক যুগ পর সিলেটের সাংবাদিক ফতেহ্ ওসমানী হত্যা মামলার রায় ঘোষণা ৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিক ঘোষণা সিলেটের বিশেষ জেলা জজ ও জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস রায় ঘোষণা করেন। রায়ে ৫ হাজার জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী এস এম আবুল কালাম আজাদ।
রায় ঘোষণার সময় আসামি জৈন্তাপুর থানার আদর্শগ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. কাশেম আলী (২২) আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া অন্যরা পলাতক রয়েছেন। তারা হলেন- সাদ্দাম, সুমন, স্বপন, রাসেল ও শাহ আলম।
২০১০ সালের ১৮ এপ্রিল রাতে সাংবাদিক ফতেহ্ ওসমানী তার বন্ধু আব্দুল মালেককে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। রাত সাড়ে ১১ টার দিকে নগরীর শাহী ঈদগাহস্থ শাহ মীর (র:) মাজারের সামনের রাস্তায় পৌঁছামাত্র ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ফতেহ ওসমানী ও তার বন্ধু আব্দুল মালেক আহত হন এবং ২৮ এপ্রিল রাতে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
এ ঘটনায় নিহত ফতেহ্ ওসমানীর ছোট ভাই আল-ফরহাদ মতিন বাদী হয়ে ছিনতাইকারী ও সন্ত্রাসী সাদ্দাম ওরফে টাইগার সাদ্দাম ও কাশেমের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৮/১০ জনকে আসামী করে কতোয়ালী থানায় মামলা দায়ের করেন।দীর্ঘ শুনানি শেষে আজ এ মামলার রায় ঘোষণা করা হলো।
সিলেট বিশেষ জেলা জজ ও জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল এর পিপি এডভোকেট মো: মফুর আলী রায়ে সন্তোষ প্রকাশ করেন।
Related News
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More



Comments are Closed