দেশে করোনায় আরো ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫
বৈশাখী নিউজ ডেস্ক: করোনায় গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এনিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪২৩ জনের।
এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ১১৫ জন। দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৫ হাজার ১৫২ জন।
রোববার (৩০ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৫৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৮৪ শতাংশ।
দেশে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৮০ হাজার ৫০৯ জন।
এর আগে, শনিবার করোনায় একজনের মৃত্যু এবং ৬৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed