জগন্নাথপুরে তরুণীকে উত্যক্তের প্রতিবাদ করায় সংঘর্ষ, স্কুলছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে তরুণীকে উত্যক্তের প্রতিবাদ করায় সংঘর্ষের ঘটনায় আহত মিজান মিয়া (১৮) নামে এক স্কুল ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শনিবার (২৯ অক্টোবর) সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মিজান মিয়া উপজেলার পাইলগাঁও ইউনিয়নের দক্ষিণ পাইলগাঁও গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়- গত বুধবার পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়ে ভোট তুলতে যান স্কুলছাত্র মিজান মিয়া। এ সময় এক তরুণীকে নতুন কসবা গ্রামের কয়েকজন বখাটে উত্যক্ত করছিল। বখাটেদের এমন কাণ্ড দেখে মিজান প্রতিবাদ করলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মিজান মিয়া গুরুতর আহত হন। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়েছে বলে জানান মিজানের পরিবারের লোকজন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান- মৌখিক ভাবে ঘটনাটি শুনেছি। এ বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি।
Related News
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More



Comments are Closed