Main Menu

বিএনপি’র রংপুর বিভাগীয় সমাবেশ শনিবার

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম থেকে শুরু হওয়া বিএনপির চলমান আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে রংপুর বিভাগীয় সমাবেশ। এরআগে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা মহাসমাবেশেও ব‍্যাপক লোক সমাগম করে বিএনপি। রংপুরের কালেক্টরেট ঈদগাঁহ মাঠে বেলা দুইটায় অনুষ্ঠিত এই বিভাগীয় সমাবেশ গণসমুদ্রে পরিণত হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা ।

বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, রংপুর বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. জাহিদ হোসেন, হারুনুর রশিদসহ স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যসহ কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন।

Manual6 Ad Code

বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, সমাবেশে যাতে জনসমাগম বেশি হতে না পারে সেজন্য পুলিশ ও আওয়ামী লীগ চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে সরকারের নির্দেশনায় সব ধরনের গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে।

হামলা ও গ্রেফতার এড়াতে দলবদ্ধভাবে নেতা–কর্মীদের সমাবেশে যোগ দিতে বলেছেন নেতারা। কাউকে লাঠি নিয়ে আসতে বারণ করা হয়েছে।

Manual3 Ad Code

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনো ধর্মঘটই বিএনপির সমাবেশকে আটকে রাখতে পারবে না। তার প্রমাণ খুলনাতে সবাই দেখেছে। বিভাগীয় সমাবেশগুলোতে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে জনগণের অভ্যুত্থানের প্রকাশ ঘটবে। এই অভ্যূত্থানের মধ্যে দিয়ে আমরা অনির্বাচিত, স্বৈরাচারী, গণতন্ত্রহরণকারী লুটেরা সরকারকে পদত্যাগে বাধ্য করবো।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর বিএনপি ৯টি বিভাগে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করে। আগামী ১০ ডিসেম্বর ঢাকার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ‘মহাসমাবেশ’ অনুষ্ঠিত হবে।

Manual6 Ad Code

এছাড়াও আগামী ৫ নভেম্বর বরিশাল, ১২ নভেম্বর ফরিদপুর, ২০ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহীতে সমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগে প্রথম ধাপে ২২ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি। এসব কর্মসূচিতে ব্যাপক লোক সমাগম হওয়ায় নেতাকর্মীরা এখন অনেকটা উজ্জীবীত।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code