সিলেটে যাত্রীবেশী ৩ ছিনতাইকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মোগলাবাজার থানা পুলিশের অভিযানে যাত্রীবেশী ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এসএমপির শাহপরান (র:) থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-শাহপরান (রঃ) থানার খাদিমপাড়া এলাকার মৃত আব্দুল মন্নান মজুমদারের পুত্র মোঃ লাবলু হোসেন লাভলু(৩৬), ইসলামপুর এলাকার আব্দুল মতিন তালুকদারের পুত্র জুয়েল আহমদ রাহুল(২৬), সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার শিমুল বাগান আদর্শগ্রামের সাইদুল ইসলামের পুত্র রিয়াজ আহমদ ইমন(১৯)।
এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন, ল্যাপটপ এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ছুরা ও প্রাইভেটকার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর জকিগঞ্জের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জুবায়ের আহমদ নিজ কর্মস্থল জকিগঞ্জ থেকে প্রাইভেট কার যোগে সিলেট শহরে আসার পথে মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর এলাকায় আসামাত্র প্রাইভেট কারের চালক ও যাত্রীবেশে ৩ জন ছিনতাইকারী তাকে ছুরির ভয় দেখিয়ে তার ব্যবহৃত মোবাইল, ল্যাপটপ, মডেমসহ নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়।
এঘটনায় মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হলে তার তদন্তকালে মোগলাবাজার থানার সহকারী পুলিশ কমিশনার রূপক কুমার সাহা, অফিসার ইনচার্জ মোঃ শামসুদ্দোহা পিপিএম এর নেতৃত্বে এসএমপির শাহপরান (র:) থানা এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
এর মধ্যে আসামী মোঃ লাবলু হোসেন লাভলু, জুয়েল আহমদ রাহুলের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় ও আসামী ইমন মিয়ার বিরুদ্ধে শাহপরান(রঃ) থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে এসএমপির মিডিয়া শাখা নিশ্চিত করেছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed