ওসমানী বিমানবন্দরে স্বর্ণের জ্যাকেট-আন্ডারওয়্যারসহ যাত্রী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: এবার ভিন্ন কৌশলে আনা স্বর্ণের চালান ধরা পড়লো সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। স্বর্ণের চালানসহ সারোয়ার রহমান নামে দুবাই ফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে। ওই যাত্রী জ্যাকেট ও আন্ডার ওয়্যারে স্বর্ণ পেস্ট করে এনে ধরা পড়লেন বিমানবন্দরে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আবুদাবি থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইট (বিজি-২২৮) যোগে আসাওই যাত্রীকে ওসমানী বিমানবন্দর গ্রীণ চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করেন বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা।
আটক সারোয়ার হোসেন ব্রাক্ষণবাড়িয়া জেলার বাসিন্দা বলে জানা গেছে।
ওসমানী বিমানবন্দর কাস্টমসের উপ কমিশনার (ডিসি) মো. মোমিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ওইযাত্রী গ্রীণ চ্যানেল পার হওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করা হয়। তার কাছে স্বর্ণ নেই বলে অস্বীকার করেন। পরে তল্লাসী চালিয়ে স্বর্ণ পেস্ট করা গেঞ্জি টাইপ জ্যাকেটে, আন্ডার ওয়্যার, ২টি স্বর্ণের বার ও ১০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।
তিনি বলেন, জব্দকৃত স্বর্ণ খচিত গেঞ্জি টাইপ জ্যাকেট ও আন্ডারওয়্যারে কি পরিমান স্বর্ণ রয়েছে, তা খতিয়ে দেখতে স্বর্ণকার ডাকা হয়েছে। পরিমাপের পর বলা যাবে, এখানে কি পরিমাণ স্বর্ণ রয়েছে। এভাবে এর আগেও স্বর্ণের চালান জব্দ করা হয়েছিল।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed