Main Menu

ইরানের মাজারে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে দক্ষিণাঞ্চলে বন্দুকধারীদের হামলায় নারী ও শিশুসহ ১৫ জন নিহত হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, এই ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর সিরাজে শিয়া মুসলিমদের এক মাজারে এই হামলার ঘটনা ঘটে।

ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম ইরনা জানায়, বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ৩ জন বন্দুকধারী মাজারে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় হতাহতের ঘটনা ঘটেছে। দুই বন্দুকধারীকে গ্রেফতার করা হলেও একজন পালিয়েছে বলে জানিয়েছে তারা।

এদিকে হামলার উদ্দেশ্য জানা না গেলেও ইরনা একে ‘তাকফিরি সন্ত্রাসী’ কাজ বলে অবিহিত করেছে। এই সন্ত্রাসীরা ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীদের সঙ্গে সম্পর্কিত বলে জানিয়েছে তারা। এদিকে হামলাকারীরা ইরানের নাগরিক নয় বলে জানিয়েছে ইরানের আরেকটি সংবাদ মাধ্যম।

Share





Related News

Comments are Closed