গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের ২০২২-২৩ কার্যমেয়াদের জন্যে নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল ২৫ অক্টোবর সকালে গাজীপুর শহরের রাজবাড়ী রোডস্থ ফুড পার্কে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ক্লাবের প্রধান উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বাবুল।
গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ও নির্বাচন কমিশনার হাজী এ্যাড. মোঃ আতাউর রহমান (আকাশ) এর সভাপতিত্বে অনুষ্ঠান বক্তব্য রাখেন, জাতীয় কবিতা পরিষদের গাজীপুর জেলা শাখার সভাপতি কবি আবু নাসির খান তপন।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, সাংবাদিকরা দেশের উন্নয়ন অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। টেকসই উন্নয়ন ও মানবাধিকার সুনিশ্চিত করতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অপরিহার্য মন্তব্য করে তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে উন্নয়ন ও ইতিবাচক সাংবাদিকতা আবশ্যক।
নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি ক্লাবের প্রধান উপদেষ্টা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। শপথ গ্রহণের পর প্রতিক্রিয়া জানিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক এম এ ফরিদ প্রমুখ।
আলোচনা শেষে সকলের সুস্থতা-দীর্ঘায়ু এবং দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালন করেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।
Related News
নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট ও তার শ্যালক অস্ত্রসহ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী মোঃ রাকিব মিয়াকে রবিবারRead More
নরসিংদীতে নকল বিড়ি তৈরির কারখানায় অভিযান, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে একাধিক বিড়ি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল জব্দRead More



Comments are Closed