ছাতকে লাফার্জ-হোলসিমের বিরুদ্ধে অর্ধদিবস হরতাল পালন
ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে খোলাবাজারে চুনাপাথর বিক্রির প্রতিবাদে অর্ধদিবস হরতাল পালন করেছেন স্থানীয় ব্যবসায়ী-শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
বুধবার (২৬ অক্টোবর) সকাল ৬টা থেকে ছাতক পৌর এলাকায় এ হরতাল চলে দুপুর ১২টা পর্যন্ত।
ছাতক ব্যবসায়ী-শ্রমিক ঐক্য এ হরতালের ডাক দিয়েছে। হরতালের কারণের ছাতক পৌর শহরে সব ধরনের যানবাহন ও দোকানপাট বন্ধ ছিল। হরতাল সমর্থকরা বাঁশ ফেলে সড়ক অবরোধ করে রাখে।
হরতালকারীদের অভিযোগ, শিল্প আইন লঙ্ঘন করে লাফার্জ-হোলসিম ভারত থেকে আমদানি করা চুনাপাথর ক্রাশিং করে খোলাবাজারে বিক্রি করছে। এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুব্ধ আমদানিকারক, ব্যবসায়ী ও শ্রমিকরা। অবৈধ এ ব্যবসা বন্ধ না করলে ধারাবাহিকভাবে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন তারা।
এর আগে শিল্প আইন লঙ্ঘন করে অবৈধভাবে ক্র্যাশিং চুনাপাথর উৎপাদন এবং খোলাবাজারে বিক্রির প্রতিবাদে বুধবার অর্ধদিবস হরতাল এবং সকাল-সন্ধ্যা নৌপথ অবরোধের ডাক দেয় তারা। এরই সমর্থনে মঙ্গলবার সন্ধ্যায় শহরের পুরাতন কাস্টম রোড থেকে ব্যবসায়ী-শ্রমিক-জনতার একটি বিক্ষোভ শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
ছাতক লাইমস্টোন ইম্পোটার্স অ্যান্ড সাপ্লায়াস গ্রুপের প্রেসিডেন্ট ও ছাতক ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী বলেন, ‘অবৈধভাবে ক্র্যাশিং চুনাপাথর উৎপাদন ও খোলাবাজারে বিক্রি বন্ধ না হওয়া পর্যন্ত লাফার্জ হোলসিমের বিরুদ্ধে কঠোর আন্দোলন অব্যাহত থাকবে।’
সাবেক পৌর মেয়র আব্দুল ওয়াহিদ মজনু বলেন, ‘লাফার্জের কারণে ছাতকের ব্যবসায়ীরা আজ পথে বসার উপক্রম হয়েছে।’
ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলু মিয়া চৌধুরী বলেন, ‘আইন ভঙ্গ করে লাফার্জ খোলাবাজারে চুনাপাথর বিক্রি করেছে।’
ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের নেতা এবং অন্যান্য ব্যবসায়ীরা বলেন, ‘ছাতকের ঐতিহ্যবাহী চুন শিল্প ও ব্যবসা আজ ধ্বংসের মুখে দাঁড়িয়েছে। খোলাবাজারে চুনাপাথর বিক্রি বন্ধ না হলে আমাদের আন্দোলন চলবে।’
Related News
ছাতকে গ্রামগঞ্জে বাড়ছে চোরদের দৌরাত্ম্য, আতঙ্কে উপজেলাবাসী
Manual3 Ad Code ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে সাম্প্রতিক সময়ে চুরি ওRead More
সুনামগঞ্জে বিদ্যুৎ অফিস ভাংচুরের অভিযোগ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লায় লোডশেডিংয়ের কারনে ব্রাজিল বনাম জাপান ফিফা বিশ্বকাপRead More



Comments are Closed