সিলেটে ছড়া থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শহরতলীর শাহপরান (রহ:) মাজার এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ছড়ায় বিদ্যুতের তারে জড়ানো যুবকের বয়স আনুমানিক ২৩ বছর।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে মাজার রোডের পাশে লোকজন এক যুবককে বিদ্যুতের তারে জড়িয়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। শাহপরান (রহ:) থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে এবং ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। দুপুর দেড়টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা অচেতন অবস্থায় যুবককে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, অজ্ঞাত যুবককে উদ্ধারের স্থান থেকে প্লাস্টিকের কয়েকটি বোতল ভর্তি একটি সিনথেটিক বস্তা পাওয়া যায়। পুলিশের ধারণা, নিহত যুবক প্লাস্টিক সামগ্রী কুড়ানো টোকাই হতে পারে। তার পরিচয় জানলে শাহপরান (রহ:) থানার ০১৩২০-০৬৭৭৪৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed