Main Menu

বিএনপি নেতা কর্মীর উপর মামলা দায়েরে প্রতিবাদ ও নিন্দা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সিলেট ল” কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সিলেট সদর উপজেলার কৃতি সন্তান আ ফ ম কামাল, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জেলা যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য সাহেদ আহমদ চমন, সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের সভাপতি সদর উপজেলা বি এন পির সহ সভাপতি জৈইন উদ্দিন মেম্বার, সিলেট মহানগরীর ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আমিন উদ্দিন, মহানগর বি আই পি নেতা আব্দুল জলিল অপু, সিলেট মহানগর যুবদল নেতা উমেদুর রহমান উমেদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম,যুবদল ও ছাত্রদল নেতা মোঃ লাহিন আহমদ, মনির উদ্দিন, জুমন হোসেন, সহ বিএনপি যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানির জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, সিনিয়র যুগ্ন আহবায়ক মিফতা উল কবির মিফতা।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন চলমান আন্দোলনকে ব্যাহত করতে আওয়ামী সন্ত্রাসীরা আন্দোলনে সম্পৃক্ত নেতা কর্মীকে সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। খাস্তবীর এলাকায় যুবলীগ নামধারী সন্ত্রাসীরা ব্যবসায়ী ও বিএনপি নেতা কর্মীর ব্যবসা প্রতিষ্টানে লুঠপাট ও ভাংচুর করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃদ্বয় বলেন অনতিবিলম্বে বিএনপি নেতা কর্মীদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবী জানান।

Share





Related News

Comments are Closed