Main Menu

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত

বৈশাখী নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য মঙ্গলবারের (২৫ অক্টোবর) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সোমবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য শুধুমাত্র ২৫ অক্টোবরের সকল পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত এসব পরীক্ষার সংশোধিত সময়সূচি শীঘ্রই জানানো হবে।

পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed