Main Menu

সিলেটে স্বেচ্ছাসেবক দলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্টিত

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।

তিনি ২০ নভেম্বরের সিলেটে অনুষ্টিতব্য বিএনপির বিভাগীয় গনসমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান।

Manual5 Ad Code

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন।

Manual3 Ad Code

সভায় স্বাগত বক্তব্য রাখেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা।

Manual4 Ad Code

পরিচিতি সভা ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মোঃ নুরুল হুদা দিপু, দেলওয়ার হোসেন চৌধুরী, আহসান মাহবুব, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, আব্দুর রউফ, সৈয়দ সরোয়ার রেজা, কাওসান মাহমুদ সুমন, টিটন মল্লিক, রায়হানুল হক, জাহাঙ্গীর মিয়া,আহবায়ক কমিটির প্রথম সদস্য সিরাজুল ইসলাম সিরাজ,সদস্য আব্দুল জলিল, ফয়জুর রহমান শাকিল, মিছবাউর রহমান, আব্দুস সামাদ আজাদ সাহেদ, হাসান হাফিজুর রহমান টিপু, সাজ্জাদুর রহমান, শেখ আব্দুল মনাফ, খন্দকার মনিরুজ্জামান মনির, সৈয়দ ওয়ালিদ আহমদ বিলাস, আলতাফ হোসেন টিটু, সালেক আহমদ, হাবিবুর রহমান, খন্দকার ফয়েজ আহমদ, রুমেল আহমদ রুশন, সাইদ মাহমুদ ওয়াদুদ, সাহিদুল হক চৌধুরী,হাবিবুর রহমান মিন্টু, মোঃ আশিক মিয়া, আমজাদ হোসেন, প্রভাষক মাকসুদ আলম, মোঃ আক্তার মিয়া, সাহিদুল ইসলাম চৌধুরী লাহিন, সেলিম আহমদ, আয়াত আলী প্রিন্স, কয়েস আহমদ, আব্দুল আমিন, দিহান আহমদ হারুন।

সভায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, সিনিয়র যুগ্ম আহবায়ক আলাউদ্দিন মনাই, দক্ষিণ সুরমা উপজেলা সদস্য সচিব নুরুল আমিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আহবায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব তপু খান, বালাগঞ্জ উপজেলা আহবায়ক সাবুল আহমদ, সদস্য সচিব আব্দুল মুকিত, ওসমানী নগর উপজেলা আহবায়ক রকিব আলী, কোম্পানিগন্জ উপজেলা আহবায়ক এডভোকেট আলাউদ্দিন, সদস্য সচিব এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, গোয়াইনঘাট উপজেলা আহবায়ক আহমদ হুমায়ুন জামাল, সদস্য সচিব সাহাবুদ্দিন চেয়ারম্যান, জৈন্তাপুর উপজেলা আহবায়ক মোহাম্মদ শাহজাহান, সদস্য সচিব আব্দুল্লা ইলিয়াস, কানাইঘাট উপজেলা আহবায়ক ফারুক আহমদ, সদস্য সচিব আমিনুর রশিদ আমিন, কানাইঘাট পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রহমান, সদস্য সচিব রিয়াজ আহমদ, জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সামসুল ইসলাম লেইছ, জকিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাহেদুজ্জামান সাহেদ, বিয়ানীবাজার উপজেলা আহবায়ক সরোয়ার হোসেন সুমন, সদস্য সচিব আফজাল আহমদ, বিয়ানীবাজার পৌর আহবায়ক আব্দুল আমিন।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code