বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গবাদিপশুর মৃত্যু
বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে রাস্তায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে একটি গবাদিপশু (গরু) মারা গেছে। আজ সোমবার সকাল ৯টায় উপজেলার পুরান সিরাজপুর গ্রামের আতাউর রহমানের বাড়ি সংলগ্ন রাস্তায় ঘটনাটি ঘটে।
এ সময় আহত হন গবাদিপশুর মালিক ওই গ্রামের মৃত আবদুল হাশিমের পুত্র আজিজুর রহমান (৪০)। মারা যাওয়া গবাদিপশুর বাজারমূল্য আনুমানিক ৫০ হাজার টাকা ছিল বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে একই এলাকার সেলিম আহমদ বলেন, ‘বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গবাদিপশুর মৃত্যুর মালিক আজিজুর রহমানকে আহত অবস্থায় উদ্ধার করে তার বাড়িতে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে কথা হলে পল্লীবিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম ছাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি অধিক গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলে তিনি জানান।’
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed