কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে লিজ বহির্ভূত জায়গায় স্টিল বডি নৌকা লাগিয়ে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, হাবিবুর রহমান, আ. ছালাম, মহরম আলী ও আতাবুর রহমান ।
রোববার (২৩ অক্টোবর ) বিকেল সাড়ে ৩টায় উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের ঢালারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ৩০০ ফুট বালুসহ ১টি বাল্কহেড জব্দ করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed