সোমবার থেকে সিলেট-জেদ্দা রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু
বৈশাখী নিউজ ডেস্ক: যাত্রীদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট থেকে জেদ্দা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে। বিষয়টি নিশ্চিত করে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।
তিনি জানান, সোমবার (২৪ অক্টোবর) বিমানের ফ্লাইট বিজি২৩৫ ঢাকা থেকে স্থানীয় সময় বিকাল ৪:৫০ এ উড্ডয়ন করে সিলেট পৌঁছাবে বিকাল সাড়ে ৫টায়, এরপর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে।
এরপর ফ্লাইটটি জেদ্দা পৌঁছাবে স্থানীয় সময় রাত ১০ টা ১০ মিনিটে। ফিরতি ফ্লাইট জেদ্দা থেকে মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে ছেড়ে এসে সিলেট পৌঁছাবে মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে, এরপর সিলেট থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে সকাল ১১টা ২৫ মিনিটে। সিলেট থেকে জেদ্দা রুটে সপ্তাহে প্রতি সোমবার একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।
Related News
জৈন্তাপুরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকেRead More
গোলাপগঞ্জে কৃষক লীগ সভাপতি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল মালিককে (৬০) গ্রেপ্তার করেছেRead More



Comments are Closed