জাপা নেতা কুনু মিয়ার দাফন সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক সভাপতি মোঃ কুনু মিয়া আর নেই। তিনি শনিবার (২২ অক্টোবর) যুক্তরাজ্যের সেন্ট জর্জ হাসপাতালে স্থানীয় সময় রাত পৌনে ১০ টায় ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহ———রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র ২ কন্যা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর ভাতিজা মাওলানা সাইফুর রহমান জানিয়েছেন যুক্তরাজ্যেই মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।
মোঃ কুনু মিয়ার গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের ঘাগুয়া গ্রামে। দীর্ঘ প্রায় চার দশক থেকে তিনি যুক্তরাজ্য প্রবাসী হলেও সমাজসেবা ও রাজনৈতিক কারণে তিনি বেশিরভাগ সময় বাংলাদেশে অবস্থান করতেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি জাতীয় পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে তিনি সিলেট জেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব পালন করেন। একপর্যায়ে কিছুটা অভিমান করে তিনি জাতীয় পার্টি ত্যাগ করে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছিলেন। তার পর রাজনীতি থেকে কিছুটা নিস্ক্রিয় হয়ে যান। বছর দুয়েক পূর্বে পুনরায় জাতীয় পার্টিতে যোগদান করেন। সর্বশেষ তিনি সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়কের দায়িত্ব পালন করছিলেন। স্ত্রীর চিকিৎসার জন্য গত ৮ জুলাই তিনি যুক্তরাজ্য যান।
তিনি ১৯৯০ সালে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে, ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য পদে এবং ২০০৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করেন।
এদিকে, গোলাপগঞ্জের কৃতি সন্তান, প্রবীণ রাজনীতিবীদ, সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক সভাপতি মোঃ কুনু মিয়ার মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
শোক প্রকাশ করেছেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর মোঃ সেলিম উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মুজিবুর রহমান মুজিব, সদস্য সচিব এস এ মালেক, জেলা জাপার সাবেক সহ-সভাপতি, চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, সাবেক উপজেলা সভাপতি আব্দুল মুকিত মাস্টার, জেলা জাপার আহবায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন, জাপা নেতা নুরুল আম্বিয়া, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, সাংবাদিক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি এম এ জলিল, সাধারণ সম্পাদক মোঃ জাহিদ উদ্দিন, পৌর প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ।
পৃথক শোক বার্তায় তারা মরহুমের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন। বিজ্ঞপ্তি
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed