Main Menu

উপজেলা নির্বাচন, জগন্নাথপুরে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৫ এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন সহ ১৩ জন প্রার্থীদের মধ্যে এ প্রতীক দেয়া হয়। চেয়ারম্যান পদে যারা প্রতীক পেলেন তাঁরা হলেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী আকমল হোসেন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান (মোটরসাইকেল), মুক্তাদীর আহমদ (আনারস), জমিয়াতে উলামায়ে ইসলামের প্রার্থী সৈয়দ তালহা আলম (খেজুর গাছ) ও স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আব্বাস উদ্দিন চৌধুরী (ঘোড়া)।

ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র (তালা), বিএনপি নেতা আব্দুল মতিন লাকি (টিয়া পাখি), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন (মাইক), সহ সভাপতি সালেহ আহমদ (চশমা) ও সৈয়দ তুহেল মিয়া (টিউবওয়েল)।

Manual3 Ad Code

এছাড়া সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে রিনা বেগম (কলস), সুফিয়া খানম সার্থী (ফুটবল) ও সেলিনা বেগম (হাঁস) প্রতিক পেয়েছেন।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code