সিলেটে ৩ প্রতিষ্ঠানকে অর্ধলক্ষ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর সহযোগিতায় সিলেটে অভিযান চালিয়ে ৩টি খাদ্যদ্রব্য তৈরি প্রতিষ্ঠানকে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সিলেট মহানগরীর খাদিম বিসিকে মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে রুপো বোম্বে ফুড প্রোডাক্টস, দেশি ফুডস ও রিসতা ফুড প্রোডাক্টস- এই ৩টি প্রতিষ্ঠানের কারখানায় অপরিচ্ছন্ন পরিবেশে বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি, খাদ্যদ্রব্যে ভেজাল জিনিস মেশানো ও মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ নানা অপরধের প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। পরে এ অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ। অভিযানে সহযোগিতা করে একটি র্যাব-৯ এর একটি চৌকস টিম।
Related News
গোয়াইনঘাটে স্কুলছাত্রীর অশ্লীল ছবি-ভিডিও প্রকাশ, যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার এক ষষ্ঠ শ্রেণির ছাত্রীর অশ্লীল ছবি ধারণ ও পরবর্তীতেRead More
সিলেটে টিলা কাটায় দুই ব্যক্তিকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে টিলা কেটে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।Read More



Comments are Closed