চলন্ত বাস থেকে ফেলে মুরাদ হত্যার ঘাতকদের বিচার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: চলন্ত বাস থেকে ফেলে আবু সায়েম মুরাদ-এর হত্যাকান্ডের ঘাতকদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে সেভ দ্য রোড।
একই সাথে ৮ নম্বর বাস মালিক-কর্তপক্ষকেও বিচারের আওতায় আনার দাবি জানান আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত রাখার লক্ষ্যে একমাত্র স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোডের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, মহাসচিব শান্তা ফারজানা, প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, শওকত হোসেন, আইয়ুব রানা, জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক প্রমুখ।
১৬ অক্টোবর রোববার প্রেরিত শোক বিজ্ঞপ্তিতে তারা আরো বলেন, নির্মম এমন হত্যাকান্ড এবারই প্রথম নয়, গত ২০ বছরে এমন ঘটনা ঘটেছে অর্ধশতরও উপরে। কিন্তু কখনোই এসব ঘটনার সুষ্ঠু তদন্ত হয়নি, হয়নি বিচারও। যে কারণে এমন নির্মম ঘটনা ঘটাতে চালক-শ্রমিক কেউ ভয় পায় না, একবারের জন্যও ভাবে না যে পরে তাদেরকে কঠোর বিচারের আওতায় আনা হবে। যে কারণে বেপরোয়াভাবে বছর বছর এমন নির্মম ঘটনার সংখ্যা বেড়েই চলছে।
নেতৃবৃন্দ মুরাদ-এর পরিবারকে রাষ্ট্রিয়ভাবে কমপক্ষে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়ার পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘাতক চালক-সহযোগি ও মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Related News
নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট ও তার শ্যালক অস্ত্রসহ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী মোঃ রাকিব মিয়াকে রবিবারRead More
নরসিংদীতে নকল বিড়ি তৈরির কারখানায় অভিযান, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে একাধিক বিড়ি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল জব্দRead More



Comments are Closed