ছাত্রদলনেতা সৌরভের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধামন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিলেট মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সৌরভ’র মুক্তির দাবিতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ অক্টোবর) বিকাল ৪টায় নগরীর মদিনা মার্কেট পয়েন্ট থেকে শুরু করে পাঠানটুলা এলাকা হয়ে আবার মদিনা মাকেট পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি এনামুল কবির চৌধুরী সুহেল এর সভাপতিত্বে ও সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক মুক্তার আহমেদ মোক্তার ও এম সি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব মুহাইমিনুল হক তপুর যৌথ পরিচালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের ১০ নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক সুহেল আহমদ,জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রিপন মিয়া তারেক, বাবলু আহমেদ, সহ সাধারণ সম্পাদক বিপুল হোসাইন, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক তাসনিম আহমেদ, মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমেদ, মহানগর ছাত্রদলের সহ প্রচার সম্পাদক আবু সুফিয়ান, মহানগর ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক শাহরিয়ার ইসলাম আকিব, সাহিত্য প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান মাহমুদ, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরান উদ্দিন অপু, এরশাদ আহমদ, আমির আহমদ, নাইম শেখ, শেখ সুজাত, সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রুকনুল ইসলাম শামিম, সদর উপজেলা ছাত্রদলের সদস্য মুহিবুর রহমান মুহিন, ৮ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন বুরহান, জহির আহমদ বনি, সালমান আহমদ, আবির বক্স, ফয়ছল আহমেদ, মুমিন, আজমির হোসাইন, সাইফুল ইসলাম, হানিফ হোসাইন, বেলাল আহমেদ, সুহানুর রহমান সুহান, আলী আব্বাস, রেজাউল হক রেজা, ইমন আহমেদ, তানবির আহমেদ তারেক, জাহেদ আহমেদ, শামছ উদ্দিন, তাওহিদ, হাসনাত, মাছুম, শাহরিয়ার, শিপন আহমেদ, কামরান তালুকদার, মুন্না পারভেজ প্রমুখ।
সমাবেশে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, সিলেটের জনপ্রিয় ছাত্রদল নেতা সৌরভ দলের জন্য নিবেদিত এক ছাত্রনেতা। সকল আন্দোলন সংগ্রামে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। তাঁকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। নেতৃবৃন্দ মাহবুবুল আলম সৌরভের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
Related News
সিলেটে ‘কৃষি উদ্যোক্তা মেলা- ২০২৬’- এর উদ্বোধন
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক আয়োজিত বিভাগীয় পর্যায়ে ‘কৃষিRead More
বিদ্যুতের দাম বাড়ানো সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বাসদের
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দাম দুই দফায় বাড়ানোর পর এবার বিদ্যুতেরRead More



Comments are Closed