গাজীপুরে বাসচাপায় ভ্যানযাত্রীসহ নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে বাসচাপায় ভ্যানযাত্রীসহ চারজন নিহত হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়ার ফারিশতা রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে এরা সকলেই মাছ ব্যবসায়ী ছিলেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের তেলিপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহীবাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও একজন।
গাজীপুরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু জানান, নগরের তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বসুমতি পরিবহনের বাসের চাপায় ভ্যানের ৩ যাত্রী ও এক পথচারী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তিনি আরও জানান, এ ঘটনায় বাসটি আটক করে ডাম্পিং করা হলেও চালক ও তার সহকারী পলাতক রয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed