Main Menu

জৈন্তাপুরে ভারতীয় ১৯৫ বোতল ফেন্সিডিলসহ ব্যবসায়ী আটক

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভারতীয় ফেন্সিডিল চালানসহ একজনকে আটক করেছে মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১টায় গোপন সংবাদ পেয়ে পুলিশ সিলেট-তামাবিল মহাসড়কের ফেরীঘাট এলাকায় চেক পোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে গেছে, দীর্ঘ দিন হতে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত পথ দিয়ে ভারত থেকে চোরাকারবারীরা মাদকের চালান বাংলাদেশে নিয়ে আসছে। মাদক নিয়ন্ত্রনে পুলিশ জৈন্তাপুরে নজরদারী সহ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এসময় ১৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মাদক জব্ধ করে এবং ১জন ব্যবসায়ীকে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ী জৈন্তাপুর ইউনিয়নের কদমখাল গ্রামের আব্দুল কুদুছ’র ছেলে মকবুল (২০)।

মাদক চালানের ঘটনার সাথে জড়িত মামলার অপর আসামী জৈন্তাপুর ইউনিয়নের চাতলারপাড় গ্রামের আব্দুল জলিল ওরফে টুন্ডা জলিলের ছেলে আলমগীর হোসেন (২১), কেন্দ্রিয় ঝিঙ্গাবাড়ী (মিনাটিলা বিজিবি ক্যাম্প সংলগ্ন) মো. হাবিল মিয়ার ছেলে আব্দুল্লাহ ওরফে আব্দুল মিয়া (১৮) এবং কেন্দ্রী গ্রামের রাকেশ (২০)। পুলিশ তাদের আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছে।

এই ঘটনায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক মকবুলকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ জানান, উপজেলার বিভিন্ন পথ ব্যবহার করে চক্রটি ভারত হতে বাংলাদেশে মাদক সামগ্রী নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ১৯৫ বোতল ফেন্সিডিল সহ ১জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।

 

Share





Related News

Comments are Closed