Main Menu

নবীগঞ্জে ৬শ’ রোগরীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: এশিয়া মহাদেশের প্রখ্যাত চিকিৎসক সিরেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এম এ খালেক স্মুতি স্বাস্থ্যকেন্দ্র আয়োজিত ডা. এম এ খালেক এর সহধর্মিনী ডাঃ আঞ্জুমান আরা বেগম এর ৯ম তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল জিসকা ফার্মাসিউটিক্যাল লিমিটেড-এর সহযোগিতায় ১৪ অক্টোবর শুক্রবার হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলাধীন শিবগঞ্জ বাজারস্থ ‘অধ্যাপক ডা. এম এ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্রে’ দিনব্যাপি হৃদরোগ চিকিৎসাসহ এক ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

স্থানীয়ভাবে এ মেডিকেল ক্যাম্পের ব্যবস্থাপনায় সহযোগিতা প্রদান করেন নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট।

নবীগঞ্জ উপজেলায় বৃহৎ পরিসরে অনুষ্ঠিত এ ফ্রি-মেডিকেল ক্যাম্পে দেশের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞসহ চিকিৎসা বিজ্ঞানের অন্যান্য বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ দিনব্যাপি সমাজের সুবিধাবঞ্চিত প্রায় ৬শ’ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন।

Manual7 Ad Code

নবীগঞ্জ উপজেলা ছাড়াও পার্শ¦বর্তী বানিয়াচং ও বাহুবল উপজেলা থেকেও দরিদ্র রোগীরা এ ফ্রি-মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সেবা লাভ করেন।

Manual4 Ad Code

এ উপলক্ষে ‘অধ্যাপক ডা. এম এ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্রে’ এর সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

নবীগঞ্জ কল্যাণ সমিতির সিলেট এর সভাপতি ছালেহ আহদ চৌধুরীর সভাপতিত্বে এবং নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এর সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজল এর পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দেশের বিশিষ্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. খালেদ মোহসিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুুলিশ এর উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আব্দুল ওয়াহাব, হবিগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোসাদ্দেক বকুল, হবিগঞ্জ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বুলবুল, ইঞ্জিনিয়ার মনিরুল হক,জিসকা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সিলেটের রিজিওনেল ম্যানেজার মো. ইদ্রিস আলী, ডেপুটিসেলস ম্যানেজার সাদাৎ হোসেন হেলাল।

আরোও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, শাহ মোস্তাকিন আলী প্রিন্স, জোয়াহির, এস আর চৌধুরী সেলিম, ডা. শাহ আজাদ আলী সুমন, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ প্রমুখ।

সভার শেষে এশিয়া মহাদেশের প্রখ্যাত চিকিৎসক প্রফেসর এম এ খালেক এবং তাঁর সহধর্মিনী ডাঃ আঞ্জুমান আরা বেগম এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন হাফিজ মাওলানা শফিউল ইসলাম চৌধুরী।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code