থাইল্যান্ডকে উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত
স্পোর্টস ডেস্ক : আগের দিন থাইল্যান্ড অধিনায়ক বলেছিলেন, ভারতের বিপক্ষে আগে এক ম্যাচ খেলায় তাদের শক্তি সম্পর্কে জানা হয়েছে। সেমিফাইনালে সেভাবেই খেলতে চাইবেন তারা। থাইল্যান্ড নিজেদের কথায় অটল থাকলেও বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।
নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডকে ৭৪ রানে হারিয়েছে ভারত।
বৃহস্পতিবার সকাল ৯টায় টস জিতে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৪৮ রান করে তারা। রান তাড়া করতে নেমে ৯ উইকেটে ৭৪ রান করে থাইরা। রানের গতি ধীর হলেও থাইল্যান্ডকে অলআউট করতে পারেনি ভারত।
এই নিয়ে ভারত এশিয়া কাপের সবগুলো আসরের ফাইনালে উঠলো। এর আগে হওয়া ৭টি আসরের মধ্যে ৬টিতেই চ্যাম্পিয়ন ভারত। গত আসরে শুধু তাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
দিনের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলঙ্কা। এই ম্যাচে জয়ী দলের বিপক্ষে ১৫ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে ভারত।
রান তাড়ায় নেমে থাইল্যান্ড জয়ের জন্য খেলেনি। তাদের ব্যাটিং দেখে স্পষ্ট, ক্রিজে থাকাই ছিল তাদের অভিপ্রায়। সর্বোচ্চ ২১ রান করে আসে নারুয়েমল চাইওয়াই ও নাত্তায়া বুচাথামের ব্যাট থেকে। দুজনে খেলেন ৭০ বল। এ ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘর ছুঁতে পারেনি।
ভারতের হয়ে ৩টি উইকেট নেন দীপ্তি শর্মা। ২টি উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড। ১টি করে উইকেট নেন রেনুকা সিং, স্নেহ রানা ও শেফালি ভার্মা।
এর আগে ওপেনার শেফালি ও অধিনায়ক হারমানপ্রীত কৌরের ব্যাটে ভর করে চ্যালেঞ্জিং স্কোর ছোড়ে ভারত। মাত্র ২৮ বলে ৪২ রান করেন শেফালি। এ ছাড়া সঙ্গে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারও বাগিয়ে নেন শেফালি।
হারমানপ্রীত ৩০ বলে ৩৬ রান করেন। জেমিমার ব্যাট থেকে আসে ২৭ রান। ১৭ রানে অপরাজিত ছিলেন পূজা ভাস্কর।
থাই মেয়েদের হয়ে সর্নারিন টিপুচ নেন সর্বোচ্চ ৩ উইকেট। ১টি করে উইকেট নেন নাত্তায়া বুচাথাম, পান্নিতা মায়া ও থিপাতচা।
Related News
সিলেটে মাসব্যাপী ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন
Manual1 Ad Code স্পোর্টস ডেস্ক: সিলেটে খুদে ফুটবলার ও অ্যাথলেটদের প্রতিভা বিকাশের লক্ষ্যে শুরু হলোRead More
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
Manual6 Ad Code স্পোর্টস ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ভারতেরRead More



Comments are Closed