সিলেটে বাংলাদেশ ব্যাংকে জোরপূর্বক প্রবেশের চেষ্টা, ২ যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বাংলাদেশ ব্যাংকে জোর করে প্রবেশের চেষ্টাকালে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার আদালতে দুই যুবকের ৫ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। পুলিশের করা আবেদন শুনানির পর বুধবার আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে গত সোমবার নগরীর তালতলাস্থ বাংলাদেশ ব্যাংকে খেলনা পিস্তল ও ম্যাজিক মেটাল স্টিক নিয়ে জোরপূর্বক প্রবেশের সময় গ্রেফতারকৃত দুই যুবক হচ্ছেন, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর মুকসুদপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে রুমেল হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার শাহাপুর গ্রামের ইমান আলীর ছেলে মাহিন।
পুলিশ জানায়, গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রুমেল ও মহিন নামের দুই যুবক বাংলাদেশ ব্যাংক সিলেট বিভাগীয় শাখায় স্ক্যানিং মেশিন এড়িয়ে জোরপূর্বক প্রবেশ করতে যায়। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে নিরাপত্তাকর্মীরা বাধা দিলে তারা মারমুখী হয়ে উঠেন। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে এবং তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল ও একটি পকেট পোর্টেবল ম্যাজিক মেটাল স্টিক জব্দ করে।
খেলনার পিস্তল দেখিয়ে ব্যাংক কর্মকর্তাদের ভয় দেখিয়ে টাকা লুট করতে চাচ্ছিল কি না এবং তারা কোনো বড় চক্রের সঙ্গে জড়িত কি না এ বিষয়ে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed