কুশিয়ারা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার
বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জে কুশিয়ারা নদী থেকে অজ্ঞাত এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে কুশিয়ারা নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
অজ্ঞাত শিশুর মৃতদেহটি একজন মেয়ের বলে জানা গেলেও তার নাম-পরিচয় জানা নিশ্চিত হওয়া যায়নি।
বালাগঞ্জ থানার এস আই জহুর লাল বলেন, খবর পেয়ে আমরা শিশুর মৃতদেহটি উদ্ধার করেছি। এখনো মৃতদেহের কোন পরিচয় শনাক্ত করা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মোহাম্মদ নাজমুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে আনুমানিক আড়াই থেকে তিন বছরের মেয়ে শিশুটির মৃতদেহ নদীতে ভেসে এসে বালাগঞ্জ বাজার সংলগ্ন সাজ্জাদ আবাসিক এলাকায় আটকে যায়। মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed